লেখালেখি
মা
============
সাইহানুল আরীফ সুমন
১.
মা, আজকাল আমার ভীষন কান্না পায়, বুকের পাঁজর ভেংগে কান্না পায়,
মনে হয় চোখে সব সময় তীব্র নোনা জলের বাধভাংগা শব্দ আমাকে অনেকটাই নিজের থেকে দূরে নিয়ে যায়।
মা ও মা, আগে তো এমন হয়নি,হলেও এতোটা হয়নি।
তোমাকে এতো মনে পরছে কেনো আজকাল?
মা, আমি কি বড় হচ্ছি নাকি বড় হয়ে গেছি ?
কষ্ট হচ্ছে মা আমার অনেক। তুমি বুঝতে পারো আমি জানি,
আমি না হয় তোমার অনেক দুষ্টু ছেলে, তাই বলে কি একটুও খবর নেবে না।
মা, আমি বুঝতে পারছিনা, আমি যে অনেক দূরে হারিয়ে যাচ্ছি।
মা, আমাকে একটু বকা দাও না, আমি প্রান ভরে কাঁদতে পারছিনা অনেক দিন।
মা তুমি কেমন আছো?
তোমার সেই দুষ্টু ছেলেটা আর পাচিল টপকিয়ে মাঠে যায় না,
সে রাত জেগে জেগে তোমায় আর ভাবায় না,
হয়তো তোমার মনের মতো কিছু হতে পারে নি।
তাই বলে কি মা তুমি আমাকে ভুলে গেছ ? মা আমি তোমার শুধু বড় ছেলেই হয়েছি, কোনো বড় কাজ করতে পারিনি আজ অব্ধি, তাই বলে কি একটু বকার জন্যও কি আমার কথা মনে পড়ে না?সত্যি বাবা বলতো ছেলে আমার বড় হবে, কিন্তু হলো না, কি করার মা সবাই যে বড় হতে পারেনা।
Subscribe to:
Posts (Atom)